বিশ্ব বসতি দিবস ও বসতি মেলা ২০২৬'-এ এসকিউ ইলেকট্রিক্যালস লিঃ (এসকিউ গ্রুপ)-এর অংশ গ্রহণ। হেড লাইন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত 'বিশ্ব বসতি দিবস ও বসতি মেলা ২০২৬'-এ এসকিউ ইলেকট্রিক্যালস লিঃ (এসকিউ গ্রুপ)-এর ৩১ নম্বর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। তিনি এসকিউ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং স্টলে প্রদর্শিত বিভিন্ন পণ্যের গুণগত মান ও বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জনাব জাকারিয়া তাহের, মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়াও অন্যান্য সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।.



































































